Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৭:৪২

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৩২ শিশু।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১২৩২ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৩ শিশু এবং সন্দেহজনক হামে ১১৪৯ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২৬ হাজার ৯২১ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৯৩৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৮৩৯ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর