Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপারেশন ডেভিল হান্ট: মহিপুরে যুবলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২১

মহিপুরে যুবলীগের সদস্য ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার (৪৫) আটক

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অপারেশন ডেভিল হান্টে মহিপুর থানা পুলিশের অভিযানে মহিপুর থানা যুবলীগের সদস্য ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার (৪৫) কে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই অভিযান চালায় মহিপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে সারাদেশের ন্যায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে তাকে তার নিজ বাসা সেরাজপুর থেকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, তাকে ডেভিল হান্ট অপারেশনে আটক করে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসডব্লিউ