Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০১

নিহত শিক্ষার্থী শাহজালাল বেপারি (১৭)

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে শাহজালাল বেপারি (১৭) নামে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি ধারালো ছুড়ি উদ্ধার হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে।

পুলিশ জানায়, নিহত শাহজালাল বেপারি পাশ্ববর্তী টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের রাজাবাড়ির চর এলাকার আনোয়ার বেপারির পুত্র ও স্থানীয় দিঘীরপাড় এ.সি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ