Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরব আমিরাত গেলেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৬

ফাইল ছবি: ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

ঢাকা: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঢাকা থেকে আমিরাতের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৩ জানুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম