Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ কবে, কখন

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা

চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র ৫ দিন। অন্য সব টুর্নামেন্টের মতো এবারও মূল টুর্নামেন্ট শুরুর আগে দলগুলো মাঠে নামবে প্রস্তুতি ম্যাচে। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশসহ কোন কোন দল খেলবে প্রস্তুতি ম্যাচে।

অন্য সব আইসিসি টুর্নামেন্ট থেকে এবার অবশ্য প্রস্তুতি ম্যাচে থাকছে কিছুটা ভিন্নতা। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্বাগতিক পাকিস্তান প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে না। প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। পিসিবির পক্ষ থেকে পাকিস্তান শাহিনস নামের তিনটি ভিন্ন দল গঠন করা হয়েছে প্রস্তুতি ম্যাচগুলোর জন্য। সবাই একটি করে ম্যাচ খেললেও আফগানরা খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।

বিজ্ঞাপন

১৪ ফেব্রুয়ারি লাহোরে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও আফগানিস্তান। ১৬ ফেব্রুয়ারি করাচিতে মাঠে নামবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

১৭ ফেব্রুয়ারি করাচিতে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও দক্ষিণ আফ্রিকা। একই দিনে দুবাইতে পাকিস্তান শাহিনসের আরেকটি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম