Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় পুলিশের এসআই’র ৩ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।

এ সময় পুলিশ কর্মকর্তা আলী আকবার শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আলী আকবার শেখ সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২২ মার্চ তার বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন। খুলনা থানার মামলা নম্বর-২৫ (তাং ২২/০৩/১৬)। মামলার তদন্ত শেষে আলী আকবারকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই