Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মীর কাশেম হত্যার প্রতিবাদে নীলফামারীতে আ.লীগ নিষিদ্ধের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬

মীর কাশেম হত্যার প্রতিবাদে নীলফামারীতে আ.লীগ নিষিদ্ধের দাবি

নীলফামারী: গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে নিহত মীর কাশেমের হত্যার ঘটনায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ডিমলা বিজয় চত্বরের কাউসার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এর আগে ডিমলা সীমা হলের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাউসার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় মীর কাশেমের মৃত্যুর ঘটনায় সারাদেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিমলা উপজেলায়ও এই কর্মসূচি পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

নেতারা আরও বলেন, আওয়ামী লীগ দেশে সুশাসন ও গণতন্ত্রের পরিপন্থি কাজ করে এসেছে। তাদের দমন-পীড়নমূলক নীতির কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড এখনো দৃশ্যমান। তাই তাদের বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে রাজপথের আন্দোলন চলমান থাকবে বলে নেতারা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি শাকিল প্রধান, জাফর হোসেন জাকির, রেজাউল আলম, লেলিন ও নাগরিক কমিটির মহেন রায়, রাকিব হোসেনসহ নেতাকর্মীরা।

সারাবাংলা/পিটিএম