Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামবাগে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৭

আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ঢাকা: রাজধানীর ইসলামবাগে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে।

লালবাগ ফায়ার স্টেশনের দুটি, হাজারীবাগ থেকে দুটি, পলাশী থেকে দুটি, সিদ্দিকবাজার থেকে দুটি ইউনিটসহ মোট আট ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সারাবাংলা/ইউজে/ইআ