Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৯

আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ঢাকা: রাজধানীর ইসলামবাগে একটি ভবনে লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নির্বাপণের জন্য এখনো কাজ করছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-ইসলামবাগে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে তাদের কাছে। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিজ্ঞাপন

পরে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন পুরোপুরি নির্বাপণ করা যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/ইউজে/এইচআই