Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেবীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৫

সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনুকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

জানা গেছে, মঞ্জুরুল ইসলাম মনু দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন এবং সর্বশেষ অনুষ্ঠিত দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

এদিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,’বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে তাকে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম পাড় সড়কে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক।
এ ঘটনায় রবিউল ইসলাম ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০০ থেকে ১২০০ লোককে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সারাবাংলা/এসডব্লিউ