Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮

পাসপোর্ট

ঢাকা: পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের সফলতা-ব্যর্থতা নির্ভর করে বলে উল্লেখ করে ড. ইউনূস বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

সব সেবা অনলাইনে দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। আর টাকা দিলেই জন্ম সনদ মিলবে- এটা হতে পারে না। সব সেবা অনলাইনে দিতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রশাসনিক কাজে অন্যের ওপর দোষ চাপিয়ে দিয়ে পার পাওয়া যাবে না- বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

এর আগে, সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের নিজ কার্যালয়ের শাপলা হলে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সম্মেলন শুরু হয়ে শেষ হবে ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।

সারাবাংলা/জেআর/ইআ