Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেলার ২০তম দিনে নতুন বই এলো ১১২টি

সারাবাংলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩

বইমেলার স্টলে বইপ্রেমীদের ভিড়। ফাইল ছবি

ঢাকা: আজ ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অমর একুশে বইমেলার ২০তম দিন। এদিন মেলায় নতুন বই এসেছে ১১২টি। এর মধ্যে গল্পের বই ১৩টি, উপন্যাস আটটি, প্রবন্ধ দু’টি, কবিতা ২৭টি, গবেষণা দু’টি, ছড়া তিনটি, শিশুসাহিত্য তিনটি, জীবনী তিনটি, রচনাবলি তিনটি, নাটক দু’টি, বিজ্ঞান দু’টি, ভ্রমণ তিনটি, ইতিহাস তিনটি, চিকিৎসা তিনটি, ভাষা, তিনটি গণঅভ্যুত্থান একটি, অনুবাদ একটি, সায়েন্স ফিকশন দুটিসহ অন্যান্য বই রয়েছে ২৭টি।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘উপন্যাস, ‘ঔপন্যাসিক ও রশীদ করীমের উপন্যাসবীক্ষা: কয়েকটি প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হামীম কামরুল হক। আলোচনায় অংশ নেন অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু। সভাপতিত্ব করেন সুব্রত বড়ুয়া।

বিজ্ঞাপন

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ও গদ্যকার শাহাবুদ্দীন নাগরী এবং কবি ইমরান মাহফুজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মো. সোলায়মান চৌধুরী, লেলিনা আক্তার, শাহীন রিজভী, মো. আশরাফুল হক, তাজ ইসলাম, আলতাফ হোসাইন রানা, চঞ্চল শাহরিয়ার, জুবায়ের আন নায়েম এবং আউয়াল খোন্দকার। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী এস এম শাহনুর, এম এ কুদ্দুস, কামরুন নেসা চৌধুরী এবং জান্নাতুল ফেরদৌস মুক্তা।

আগামীকাল ২১ ফেব্রুয়ারি ‘শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। রাত সাড়ে ১২টায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদদের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এদিন বইমেলা শুরু হবে সকাল ৭টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন কবি হাসান হাফিজ।

এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘অমর একুশে বক্তৃতা ২০২৫’। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অমর একুশে বক্তৃতা করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

সারাবাংলা/পিটিএম