Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশানে সেই বাসায় তল্লাশির নামে তছনছ-ভাঙচুর, বাবা-ছেলেসহ গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৬:২৩ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৭:২০

গ্রেফতার জুয়েল খন্দকার, শাকিল খন্দকার ও শাকিল আহমেদ।

ঢাকা: রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) ও শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে।

গ্রেফতার শাকিল আহমেদ জানান, বাসাটিতে তল্লাশি চালালে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে। তারা মূলত লুটপাটের উদ্দেশে ওই বাসায় প্রবেশ করেছিল বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গুলশান-২ এর একটি বাসার চতুর্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে দরজা ভেঙে তল্লাশির নামে কয়েক জনের একটি দল ঢুকে পড়ে। বাসাটিতে বিপুল পরিমাণ অর্থ, অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি অজুহাতে তারা প্রবেশ করে। এরপর বাসাটি তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে। পরবর্তীতে ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্রেফতার শাকিল আহমেদ এক সময় বাসাটিতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। সেই মূলত জনতাকে তথ্য দিয়েছেন যে ওই বাসায় তল্লাশি চালালে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে। তারা মূলত লুটপাটের উদ্দেশে ওই বাসায় প্রবেশ করেছিলেন।

ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

ঢাকার বায়ুমানের উন্নতি
২৭ আগস্ট ২০২৬ ১১:৩৩

আরো