Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেসরকারি স্বাস্থ্যখাতের চিকিৎসক-নার্সদের বেতন ঠিক করে দেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৫:১৬ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৫:৫৬

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সর্বনিম্ন বেতন সরকার নির্ধারণ করে দেবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিশেষ সহকারী এ কথা জানান।

তিনি বলেন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে যেসব চিকিৎসক কর্মরত থাকেন তাদের একটি বেতন কাঠামো (পে-স্কেল) দাবি করা হয়েছে। আসলে তাদের পে-স্কেল দেওয়াটা একটা দুরূহ বিষয়। কারণ এটি ইউনিফর্ম কাঠামো নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর, বিভিন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের বেতন ক্রম ভিন্ন হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতন কাঠামোর প্রস্তাবনা দেব। বেসরকারি যে চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শিগগিরই আমরা একটি সর্বনিম্ন বেতন চিকিৎসক ও চিকিৎসকদের সহায়ক নার্সসহ অন্যান্যদের জন্য প্রণয়নের চেষ্টা করব। আমরা আশাবাদী যে অল্প দিনের মধ্যেই সর্বনিম্ন বেতন ঘোষণা করতে পারবো।

সারাবাংলা/জেআর/এমপি