Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ১১:০০

দুর্ঘটনাকবলিত সিএনজি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুইজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে অটোরিকশাচালক আশিক (৩৫) এবং রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০)। আহত বিষ্ণ হালদার নামে এক যাত্রীকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে বহুতি বটতলা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত বিষ্ণ হালদারকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাস বলেন, ‘ভোরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি অটোরিকশাটি ট্রাকের পেছনে আটকে আছে। দুজনকে গুরুতর অবস্থায় পাওয়া যায়। পরে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।’

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রা‌কিবুল ইসলাম জানান , ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর