Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২১:৫০

প্রতীকী ছবি

বরিশাল:  বরিশালের আগৈলঝাড়ায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শহীদুল হাওলাদার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহীদুল হাওলাদার রত্নপুর গ্রামের মৃত আ. রশিদ হাওলাদারের ছেলে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলিউর রহমান জানান, দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় শ্রমিক শহীদুল হাওলাদার পানের বরজে কাজ করছিলেন। এসময় একটি গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর