Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৬

বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০ টার দিকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তারা হতাহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন-ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান ও ল্যান্স কর্পোরাল জুবাইদুল।

লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আরেক সদস্য গুরতর আহত হয়েছেন। হতাহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের পরিচয় এবং কীভাবে দুর্ঘটনা ঘটল তা পরে জানানো হবে বলেও জানান আইএসপিআরের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় আরও চার জন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। আহতদের মধ্যে কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে পুলিশের ওই দুর্ঘটনা প্রতিবেদনের তথ্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর