Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পারভেজ হত্যায় সেই ২ ছাত্রীকে আটকের গুঞ্জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ২২:৫৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০৩:১৫

ফারিহা হক টিনা ও ফাতেমা তাহসিন ঐশী। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল হাসান পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত দুই ছাত্রীকে ধরতে রাজধানীর জুরাইনে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে অভিযানে সেখানকার এক বাসা থেকে দুই তরুণীকে আটক করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি অভিযানে থাকা ডিবির কর্মকর্তারা।

এদিকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার এক বার্তায় বলেন, ‘বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের ঘটনা সঠিক নয়।’

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত হত্যাকাণ্ডের সময় উপস্থিত দুই নারীর অবস্থান জানতে চেয়েছিলেন পুলিশের কাছে। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই দুই নারীকে তারা খুঁজছে।

পারভেজ হত্যায় এখন পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন – আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), আল আমিন সানি (১৯), হৃদয় মিয়াজি, মেহরাজ ও মাহাথির হাসানকে (২০)।

আরও পড়ুন:

মামলার এজাহারের তথ্যমতে, ১৯ জুলাই পারভেজ প্রাইমএশিয়ার গলিতে সিঙ্গাড়া খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে দু’জন ছাত্রী ছিলেন। ওই ছাত্রীদের দেখে পারভেজ হাসাহাসি করেছেন বলে দাবি করে অভিযুক্ত ছাত্রীরা তাদের বন্ধুদের ফোন করেন। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়।

কিন্তু মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী হাজারীপাড়া এলাকার কিছু ছেলেকে ডেকে নিয়ে আসেন এবং পারভেজের ওপর হামলা চালান। এ সময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে-পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো