Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির ৬ষ্ঠ দিনের বিক্ষোভ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ০৯:১৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:১৯

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে শনিবার (২৬ এপ্রিল) ৬ষ্ঠ দিনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিরপুর জোন।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১০ এর স্বাধীনতা চত্বরে (গোল চত্বর) এ বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে এনসিপি। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় তারা।

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

এরপর বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ ও মিছিল করেছে উত্তরাবিএনএস সেন্টারে এবং সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে এনসিপি শাহাবাগ জোন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের মাওনা চৌরাস্তা (ফ্লাইওভারের নিচে) এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এবং পঞ্চম দিন (২৫ এপ্রিল) বিকাল ৪.৩০টায় রামপুরা ব্রিজ প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল করে দলটি।

আজ (২৬ এপ্রিল) ৬ষ্ঠ দিনেও তাদের এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে জাতিয় নাগরিক পার্টি।

সারাবাংলা/এফএন/এনজে