Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫ ১১:১৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:১৯

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকরা ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতায় একদিনে বিমান হামলা চালিয়ে ৮৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। এ সময়ে অন্তত ১৬৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে হতাহতের সংখ্যা আরও বারতে পারে বলে আশঙ্কা জানিয়ে বলা হয়েছে, অনেকে ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ও আহতের হিসেব সংক্রান্ত গণনাতেও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

বিজ্ঞাপন

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।

শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫১ হাজার ৪০০ জন এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

সারাবাংলা/ইআ