Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

করিডর বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৪:১৭ | আপডেট: ২ মে ২০২৫ ১৭:০১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা : করিডর বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত। বিগত বছরে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’

তারেক রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘স্বাধীনভাবে ভোট দেওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দিতে হবে। তাই প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার।’

এই বিএনপি নেতা বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে তুলে দেওয়ার ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকেই করতে হবে।’

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো