Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মারিশ্যা-দিঘীনালা সড়কে যান চলাচল শুরু

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৫:৩১

সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে চালক-মালিকরা।

খাগড়াছড়ি: প্রশাসন ও বিএনপি নেতাদের আশ্বাসে খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙ্গামাটির মারিশ্যা সড়কে যান চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরের পরে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেন দিঘীনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

মারিশ্যা বিজিবি জোনের জোন স্টাফ অফিসার মেজর মো. গাজী ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব রহমত উল্লাহ খাজার মধ্যস্থতায় চালক, মালিক ও স্থানীয়দের চালু করা অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে সকালে হঠাৎ যান চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা।

স্থানীয় ও বিভিন্ন যানবাহন চালক ও মালিকদের উদ্ধৃতি দিয়ে ওসি মোহাম্মদ জাকারিয়া জানান, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে বাঘাইছড়ি- দীঘিনালা সড়কের ১১ কিলো নামক জুম্মবি আদম এলাকায় রাঙ্গামাটি থেকে মারিশ্যা ফেরার পথে একটি জীপ গাড়ি (পিক আপ) থামায় ইউপিডিএফ এর কালেক্টর সুবল চাকমা ও সোহেল চাকমা।

বিজ্ঞাপন

জীপ থামানোর পর যাত্রীদের নামিয়ে গাড়ীর চাবি নেওয়ার পর গাড়িতে ভাঙচুর এবং চাকার হাওয়া ছেড়ে দেয় ইউপিডিএফের কিছু সদস্যরা। এছাড়াও গাড়ি চালক মো. জিন্নাত আলীকে মারধর করে আহত করে এবং তার পকেটে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় স্থানীয়রা চালক জিন্নাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গাড়ি চালক জিন্নাত বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার মহি উদ্দিনের ছেলে।

জিন্নাত আলীকে মারধরের সুষ্ঠু বিচার ও গাড়ি উদ্ধারের দাবিতে আজ সকাল থেকে যান চলাচল বন্ধ করে দেয় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় চালক, মালিক ও স্থানীয়রা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই বিষয়ে ইউপিডিএফ এর একাধিক নেতাদের কাছ থেকে কিছু জানা যায়নি।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো