Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৬:৩৯

প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের সালথায় মোটরসাইকেল-নছিমন মুখোমুখি সংঘর্ষে মো. জিসান মাতুব্বর (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২মে) দুপুরে উপজেলার সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের কাউলিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খানের ছেলে। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, সালথা বাজার হতে জিসান মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন পথে কাউলিকান্দা এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ইট বোঝাই নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জিসান গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো