Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ২২:৩৩ | আপডেট: ৩ মে ২০২৫ ১০:০১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

ঢাকা: আওয়ামী লীগ খুনিদের দল মন্তব্য করে দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগ পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণহত্যা ঘটিয়েছে। আওয়ামী লীগ খুনিদের দল। খুনিরা রাজনীতি করতে পারবে না। খুনি হাসিনার ফাঁসি চাই।

শুক্রবার (২ মে) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ৯ মাস আগে শহিদ মিনারের মতো আজও ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছেন। তাই আমরা এই আওয়ামী লীগের রাজনীতি চাই না। খুনি হাসিনার ফাঁসি চাই।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো