Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এটিএম আজহারের রায়ে সিন্ডিকেটেড অবিচারের অবসান হয়েছে: শিশির মনির

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১১:৪৮ | আপডেট: ২৭ মে ২০২৫ ১৩:২৮

আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে সিন্ডিকেটেড অবিচারের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (২৭ মে) সকালে আপিল বিভাগের রায়ের পর প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
শিশির মনির বলেন, এটিএম আজহারকে সব ধরনের অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এখন থেকে জামায়াতের এই সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নির্দোষ। এ রায়ের মাধ্যমে সত্য জয় ও মিথ্যা পরাজিত হয়েছে।
তিনি বলেন, জামায়াত-বিএনপির শীর্ষ ছয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অন্তত পাঁচজন জেলে মারা গেছেন। দুনিয়ার ইতিহাসে এটি নজিরবিহীন নির্যাতনের শামিল। তবে এটিএম আজহার সৌভাগ্যবান। তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এ রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে।
এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে এটিএম আজহারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো