Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিশোরগঞ্জে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৫:৩০

নিহতের মরদেহ।

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মশিয়ার রহমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের শ্মশান ডাঙ্গা এলাকার একটি বটগাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মশিয়ার রহমান পার্শ্ববর্তী রনচন্ডি ইউনিয়নের কিসামত বিরচরণ গ্রামের বাসিন্দা। তিনি সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফসলি জমির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এলাকাবাসী বটগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ ঝুলে থাকতে দেখেন। পরে তারা দ্রুত বিষয়টি কিশোরগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, সোমবার রাত থেকে মশিয়ার বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।”

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো