Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৭:১১ | আপডেট: ২৭ মে ২০২৫ ১৮:৫৩

ছবি সংগৃহীত

খাগড়াছড়ি: সঞ্চালনশীল মেঘ মালার কারণে ৭২ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার পাহাড়ের ওপরে, ঢালে, পাদদেশে এবং পাহাড়ের নিচে বসবাসকারীদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এর উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক জানান, ২৮ মে সকাল দশটা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রতি ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে প্রাণ ও সম্পদহানীর সম্ভাবনা রয়েছে। সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে প্রয়োজনে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো