Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭০০ টাকার জন্য খুন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২০:০৫ | আপডেট: ২৭ মে ২০২৫ ২১:০৬

মাধবদী থানা। ছবি: সংগৃহীত

নরসিংদী: জেলার মাধবদীতে পাওনা ৭০০ টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে সানাউল্লাহ (৪৭) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরমান মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বালুশাইর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ বালুশাইর গ্রামের আবদুর রহমানের ছেলে। অভিযুক্ত আরমান মিয়া একই গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দুজনেই মাদকসেবী। একসঙ্গে মাদক সেবন করতেন। নিহত সানাউল্লাহর কাছে আরমান ৭০০ টাকা পেতেন। এ নিয়ে সোমবার (২৬ মে) তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুপুরে সানাউল্লাহকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন আরমান। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দেনাপাওনা নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো