Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লবীতে জাল নোট তৈরির সরঞ্জামসহ নারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১১:১৩ | আপডেট: ২৮ মে ২০২৫ ১২:৫৩

জাল নোট তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক নারী গ্রেফতার।

ঢাকা: রাজধানী ঢাকার পল্লবীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক নারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে জাল নোট প্রস্তুত করা হচ্ছিল।

বুধবার (২৮ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সেনাবাহিনীর কাফরুল সেনা ক্যাম্প থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবীর একটি বাড়িতে জাল নোট তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৭ হাজার টাকার জাল নোট‌ এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে কঠোরভাবে অভিযান পরিচালনা করছে। যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো