Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৮:২৬

ময়মনসিংহে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

ময়মনসিংহ: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুদ আছে ১৫ লাখ টন। যা গত বছরের চেয়ে তিন লক্ষ টন বেশি।

বুধবার (২৮ সে) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খ্যাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তবে আমরা সন্তোষজনক অবস্থানে কখনো ঠিক থাকতে পারি না। কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার ক্রমাগত যোগ হচ্ছে। একটা ফসলেই আমাদের ফসল না। দুইদিন পরে আসবে আউশ, তারপর আসবে আমন। আমাদের দরকার পড়লে বিদেশ থেকে আমদানি করি। গত বছর আমাদের আমদানি করতে হয়েছে। এবারে বোরো’টা যেমন হয়েছে, আমন’টাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।’

বিজ্ঞাপন

খাদ্য উপদেষ্টা বলেন, ‘খাদ্য নিরাপত্তার প্রথম সারির সৈনিক হলো কৃষক। তাই কৃষককে তার উৎপাদনের দাম দিতে হবে। আর কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রথমেই কৃষকদের নিয়েই কাজ করেন।’

বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক ও জেলা খাদ্য কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো