Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ০০:১২

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

পাবনা: জেলার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেলে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক সড়কের জংলীপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেড়া উপজেলার আমিনপুর থানার চক কৃষ্টপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মুন খান (২২) ও একই উপজেলার সন্নাসীবাধা গ্রামের আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, মোটরসাইকেলে কাজিরহাট এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন মুন ও সৌরভ। পথিমধ্যে জংলীপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে কাশিনাথপুর থেকে কাজিরহাটগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মুন খান মারা যান। গুরুতর আহত সৌরভকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, নিহতদের মরদেহ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো