Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে ঈদে আতশবাজি ও উচ্চমাত্রার সাউন্ড নিষিদ্ধ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ০০:১৮

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ঝামেলাহীন ও সুষ্ঠুভাবে নির্বিঘ্নে উদযাপন করতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এবারের ঈদে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও উচ্চমাত্রার সাউন্ড ব্যবহার।

বুধবার (২৮ মে) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

সভায় ঈদের নামাযের সময় নির্ধারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। এবার ফরিদপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় শহরের চাঁনমারি ঈদগাহ ময়দানে। নামাজের ইমামতি করবেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা বলেন, ‘ফরিদপুরবাসী যাতে পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পালন করতে পারে সেজন্য প্রশাসন পদক্ষেপ নেবে। পশুর হাটগুলোতে যাতে ক্রেতা ও বিক্রেতারা কোনো ধরনের সমস্যায় না পড়ে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। আশা করি, কোনো সমস্যা ছাড়াই সবাই ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবে।’

তিনি বলেন, ‘ঈদে কোনোরকম চাঁদাবাজি প্রশাসন সহ্য করবে না। এজন্য পুলিশ প্রশাসন র‍্যাব এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই করা যাবে না। আতশবাজি, ফটকা ফোটানো এবং উচ্চমাত্রায় সাউন্ড ব্যবহার করা যাবে না।’

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আব্দুল জলিল, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক চৌধুরী রওশন ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী বাকাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সদর ইউএনও ইসরাত জাহানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো