Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ / যে কারণে হেরেছে বাংলাদেশ—হতাশ লিটনের স্বীকারোক্তি

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫ ১০:২১ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:১৪

প্রথম টি-২০তে হারের পরেও ঘুরা দাঁড়ানোর প্রত্যয় লিটনের

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর থেকেই শুনতে হয়েছে নানা সমালোচনা। পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই লাহোরে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল। হারের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, তিন বিভাগে খারাপ করাতেই দলের এমন হাল।

বোলিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ২০১ রানের বড় স্কোর দাড় করায় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৪ রানের গুটিয়ে যায় বাংলাদেশ। ৩৭ রানের জয়ে সিরিজে ১-০ তে গিয়ে গেল পাকিস্তান।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই বাংলাদেশের ব্যর্থতা স্বীকার করে নিলেন লিটন, ‘অবশ্যই ভালো একটা শুরুর পর এরকম হেরে যাওয়াটা হতাশাজনক। আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করতে পারিনি। আমাদের ধারাবাহিকতা প্রয়োজন। গতিময় এই খেলায় তিন বিভাগে ভালো না করলে আপনি জিততে পারবেন না।’

বিজ্ঞাপন

পাকিস্তানের বড় স্কোর তাড়া করার ব্যাপারে আশাবাদী ছিলেন লিটন, ‘আমি নিশ্চিত, এই পিচে ২০০ রান তাড়া করা সম্ভব ছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। আমরা মাঝের ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারিনি।’

প্রথম ম্যাচ হেরে গেলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী লিটন, ‘প্রথম ম্যাচটা ভালো যায়নি। তবে আমরা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। আশা করি পরের ম্যাচে আমরা ভালো খেলব।’

আগামী ৩০ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো