Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউরোপের সব শিরোপা জিতে চেলসির অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫ ১১:৫৮

ইউরোপের ৫টি শিরোপাই জিতল চেলসি

মৌসুমজুড়ে বাকি সব টুর্নামেন্টে ধুঁকতে থাকা চেলসি দাপটের সঙ্গে খেলেই উঠেছিল ইউয়েফা কনফারেন্স লিগের ফাইনালে। ফাইনালের শুরুতে রিয়াল বেটিসের কাছে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে এলো ইংলিশ ক্লাবটি। বেটিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কনফারেন্স লিগের শিরোপা জিতেছে চেলসি। এই জয়েই ইউরোপের ক্লাব ফুটবলের সব শিরোপা জিতে অনন্য রেকর্ড গড়ল ব্লুজরা।

১৯৬৫ সালে প্রথমবার ইউয়েফা কাপ উইনারর্স কাপের শিরোপা জিতেছিল চেলসি। ১৯৯৮ সালে প্রথমবার তারা ঘরে তোলে ইউয়েফা সুপার কাপ।

২০১২ সালে প্রথমবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে চেলসি। ২০১৩ সালে প্রথমবার ইউরোপের দ্বিতীয় বড় ট্রফি ইউরোপা লিগ জয়ের স্বাদ পায় চেলসি।

বিজ্ঞাপন

ইউরোপের বড় ৪ শিরোপা জিতে ৫ম শিরোপার অপেক্ষায় ছিল চেলসি। এবারের মৌসুমে ইউরোপিয়ান বড় দুই টুর্নামেন্টে জায়গা হয়নি তাদের। তৃতীয় সারির টুর্নামেন্টে কনফারেন্স লিগেই খেলতে হয়েছে তাদের।

মৌসুমজুড়ে কনফারেন্স লিগে দারুণ খেলা চেলসি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল স্প্যানিশ ক্লাব বেটিসকে। গত রাতে বেটিসকে হারিয়ে প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সব শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়ল চেলসি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো