Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৫:২৯

মানবসম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনারে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

ঢাকা: আগামী পাচ বছরের মধ্যে এক লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে জাপান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শফিকুল আলম লেখেন, মানবসম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোপারেটিভসের চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানিয়েছেন তাদের সদস্য গ্রুপ এক লাখ বাংলাদেশি নিয়োগ করার পরিকল্পনা করছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ পরিমাণ লোকবল নিয়োগ দেবেন তারা।

এ ছাড়া জাপানি কোম্পানিগুলোর কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো