Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে হত্যার ১৩ বছর পর মামলার রায়, ৮ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৯:৪২ | আপডেট: ২৯ মে ২০২৫ ২২:১৮

আদালত চত্বরে আসামিরা। ছবি: সংগৃহীত

রংপুর: জেলার মিঠাপুকুর উপজেলায় হত্যার ১৩ বছর পর মামলার কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও ছয়জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন— আব্দুস সামাদ, আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া, আবু বক্কর, আব্দুল মান্নান ও ইন্তাজ মন্ডল।

বিজ্ঞাপন

এদিকে আসামি নুরন্নবী, আব্দুর রউফ, শাহাজাহান, ইকবাল হোসেন ও বাবলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছয়জনকে বেকসুর খালাস দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে কৃষক সলিম উদ্দিনের সঙ্গে আসামি আব্দুস সামাদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামি আব্দুস সামাদের নেতৃত্বে আসামিরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত সলিম উদ্দিনের ছেলে আকমল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে ১৪ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

বাদীপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি রেবেকা সুলতানা ফেন্সি ও হারুনর রশীদ বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও মামলার বিচার সম্পন্ন হয়েছে। আমরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণে সক্ষম হয়েছি এবং আমরা ন্যায়বিচার পেয়েছি।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী বলেন, ‘এ রায়ে তারা ন্যায়বিচার পাননি। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো