Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিগগিরই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাব: খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৯:৫০ | আপডেট: ২৯ মে ২০২৫ ২২:১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: বাংলাদেশে শিগগিরই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা, উন্নয়ন ও নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহিদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা এখনো বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। শিগগিরই আমরা বাংলাদেশ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাব— এই হোক জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার।’

বিজ্ঞাপন

আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সারাবাংলা

তিনি বলেন, ‘প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে এক বেদনাবিধুর স্মৃতি নিয়ে আসে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশ বেদনার্ত ও অভিভাবকহীন হয়ে পড়েছিল। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ নাম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ করেছিলেন, সেই চট্টগ্রামেই তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।’

গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।

তিনি বলেন, ‘সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহিদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’

সারাবাংলা/এজেড/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো