Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় সমবায় কর্মকর্তার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ২১:৩৭

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে বাথরুম থেকে খান মোহাম্মদ মোস্তাক নাসির (৫০) নামে এক সমবায় কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে পলাশবাড়ির স্থানীয় অফিসার্স কোয়াটার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, মোস্তাক নাসির পালাশবাড়ি উপজেলা সমবায় কর্মকর্তা পদে কর্মরত থাকায় তিনি স্থানীয় অফিসার্স কোয়াটারে থাকতেন। সকালে পাশের রুমের এক অফিসার (আইসিটি) তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে আশেপাশের লোকজনকে জানিয়ে দড়জার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এরপর বাথরুমে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা ধারণা করেছেন, রাতের কোনো এক সময় স্ট্রোকজনিত কারণে বাথরুমেই তার মৃত্যু হতে পারে।

বিজ্ঞাপন

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভু্ট্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে তার পরিবার এখানে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো