Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে বাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ২৩:২৯ | আপডেট: ৩০ মে ২০২৫ ১১:১৭

পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেড়িবাঁধ ভেঙ্গে নদীর পানি প্রবেশ করে ৩ গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রাঙ্গাবালী উপজেলার মধ্য চালিতাবুনিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে যায়।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধ ভেঙ্গে পুরো চালিতাবুনিয়া ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ ছাড়া জোয়ারে পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়ে জেলার বেড়িবাঁধের বাইরে বসবাসকারী শত শত ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে।

এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া সীবিচ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে ধসে পড়েছে।

বিজ্ঞাপন

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান বলেন, ‘পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে আমার উপজেলায় তিনটি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য পেয়েছি। এ ছাড়াও যারা গ্রাম রক্ষা বাদের বাইরে ছিলেন তারাও ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা স্থানীয় মাধ্যমে তাদেরকে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি এবং সে সকল এলাকায় সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে এমন দুর্যোগ বারবার দেখা দিচ্ছে। স্থানীয়রা আরও টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

গভীর নিম্নচাপের প্রভাবে গত তিনদিন ধরে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির পানিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দি রয়েছে হাজার পরিবার। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। তবে মৎস্য ও কৃষিখাতে কি পরিমান ক্ষতি হয়েছে সেটা নিশ্চিত করেত পারেনি প্রশাসন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো