Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাদু শিল্পের বিকাশে শিল্পকলা একাডেমির উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১০:২৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় জাদু উৎসব ২০২৫।

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদু উৎসব ২০২৫।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় কর্মশালার সমাপ্তি ও উৎসব উপলক্ষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজন করা হয় এক বর্ণিল অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। সভাপতিত্ব করেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি সংস্কৃতির সকল শাখাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করে। জাদু একটি ঐতিহ্যবাহী শিল্প মাধ্যম, যার রয়েছে গভীর সাংস্কৃতিক শিকড় এবং আন্তর্জাতিক খ্যাতি। দর্শকরা জাদু পরিবেশনায় সবচেয়ে বেশি মনোযোগ ধরে রাখেন—এটা জাদুশিল্পের বিশেষত্ব। এই শিল্পের প্রসারে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়েও কার্যক্রম বিস্তৃত করবো।’

বিজ্ঞাপন

তিনি জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে দেশীয় জাদুশিল্পকে তুলে ধরা এবং জাদুশিল্পীদের জন্য একটি সৃজনশীল মঞ্চ তৈরি করা, যেখানে তারা নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রকাশ করতে পারেন।

দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন ৩০ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ প্রদান করেন স্বনামধন্য জাদুশিল্পী শাহীন শাহ্ (প্রধান প্রশিক্ষক), তপু মনোয়ার, সাদাত মামুন, মো. বাসেদ এবং মৃন্ময় মিজান। কর্মশালায় আধুনিক ও প্রাচীন জাদুর বিভিন্ন কৌশল শেখানো হয়।

উৎসবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এরপর শুরু হয় মনোমুগ্ধকর জাদু প্রদর্শনী, যেখানে নির্বাচিত জাদুশিল্পীরা পরিবেশন করেন চমকপ্রদ ট্রিকস ও মঞ্চনির্ভর নানা কৌশল। উপস্থিত দর্শকরা উপভোগ করেন চোখ ধাঁধানো পরিবেশনা।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো