Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাপানে ভোটার কার্যক্রম শুরু জুলাইতে

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১১:২৫ | আপডেট: ৩০ মে ২০২৫ ১১:২৮

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আগামী ১৫ জুলাই থেকে জাপানে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভোটার কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও আমেরিকায় এ কার্যক্রম চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ মে) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী ১৫ জুলাই থেকে জাপানে ভোটার কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছি। প্রধান উপদেষ্টা দেশটিতে সফরে রয়েছেন। তার সেখানে বিষয়টি ঘোষণা করার কথা রয়েছে।’

বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ৪৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এদের মধ্যে ১৯ হাজারের বেশি বাংলাদেশিকে ভোটার করে নিয়েছে ইসি।

বিজ্ঞাপন

প্রায় ৪০টি দেশে দেড় কোটির মতো বাংলাদেশি রয়েছে, যাদের ভোটাধিকার প্রয়োগ ও এনআইডি পাওয়ার সুবিধার্থে প্রবাসে ভোটার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে কমিশন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো