Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশকে প্রায় ১৩ হাজার কোটি টাকা দেবে জাপান

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১২:০০ | আপডেট: ৩০ মে ২০২৫ ১১:৫৭

প্রধান উপদেষ্টার ড. ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং বিভিন্ন অনুদান বাবদ ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার (প্রায় ১৩ হাজার কোটি টাকা) আর্থিক সহায়তা দেবে জাপান।

শুক্রবার (৩০ মে) জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে টোকিওতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পক্ষ থেকে যৌথ ঘোষণা দেওয়া হয়। চুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি বিষয়ক ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার প্রদান করবে।

বিজ্ঞাপন

এছাড়াও, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য টোকিও ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে। বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করা হবে।

এর আগে, শুক্রবার সকালে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে স্বাক্ষরিত চুক্তি ছাড়াও, উভয় দেশ তাদের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বুধবার (২৮ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো