Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১২:৪৪ | আপডেট: ৩০ মে ২০২৫ ১২:৫০

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

ঢাকা: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা সমাধিস্থলে উপস্থিত হন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে পুষ্পমাল্য অর্পণ করেন এবং জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

এ সময় দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমায় ভুলিনি, ভুলবো না’, ‘স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান’ ইত্যাদি স্লোগানে সমাধি প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন, যেমন যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয় ।

দলের ঘোষিত ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছেন।

এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন ।

তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন এবং ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

দলের পক্ষ থেকে তাঁর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল, এবং দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ। আজকের এই দিনে বিএনপি ও দেশবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো