Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চালকের হাত-পা বেঁধে ট্রাকসহ লাখ টাকার তেল ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৫:৪৯

ছিনতাই হওয়া ট্রাক।

টাঙ্গাইল: জেলার মির্জাপুরে ট্রাক চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে মারধর করে আহত করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে ট্রাক চালক আলামিন এবং বাবু মিয়ার ছেলে হেলপার টিটু।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (২৯ মে) আয়াত এন্টারপ্রাইজের দুইটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা হন। এর মধ্যে একটি ট্রাক যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের ওভারব্রিজে উঠলে রাত ৩টার দিকে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে এবং চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক চালক ও হেলপারকে মারাধর করে আহত অবস্থায় ব্রিজের নিকট ফেলে রেখে যায়। এরপর রাত সাড়ে ৪টার দিকে টহলরত পুলিশ আহত অবস্থায় তাদের দেখে উদ্ধার করে। বিষয়টি ট্রাক মালিককে জানায় তারা।

বিজ্ঞাপন

এ ঘটনায় ট্রাক মালিক সনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক টাঙ্গাইলের মির্জাপুরের একটি ওভার ব্রিজের ওপর ছিনতাইয়ের কবলে পড়ে। পরে চালক এবং হেলপারকে ব্রিজের ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে আহত অবস্থায় তাদেরকে ফেলে রেখে ছিনতাইকারীরা ট্রাক ও সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ৬০ ড্রামে ১১ হাজার ৪০০ কেজি সয়াবিন তেল রয়েছে, যার আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাক চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো