Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ২টি এলজিসহ যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৬:১৫

কুমিল্লায় ২টি এলজিসহ যুবলীগ নেতা মো. মাসুদ রানা প্রধান (৩৮) গ্রেফতার।

কুমিল্লা: কুমিল্লা মহানগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিালনা করে মো. মাসুদ রানা প্রধান (৩৮) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব -১১ সিপিসি ২ সদস্যরা। এ সময় আসামীর হেফাজত হতে ২টি এলজি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী মো. মাসুদ রানা প্রধান (৩৮) কুমিল্লা নগরীর মনোহরপুর গ্রামের মৃত মতিউর রহমান প্রধানের ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বড় ধরনের নাশকতাসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনগণের জানমালের ক্ষতিসাধন করার পরিকল্পনা করে আসছিলেন। এ ছাড়াও পূর্বে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন শো-ডাউনে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। বর্তমানে তিনি কুমিল্লার বিভিন্নস্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন বলে জানায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গ্রেফতার আসামির বিরুদ্ধে পূর্বে রুজু করা হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। গ্রেফতার আসামীকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো