Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ / টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫ ২০:৩৬ | আপডেট: ৩১ মে ২০২৫ ০০:২৪

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরেছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। লাহোরে দ্বিতীয় টি-২০তে টসে হেরেছেন লিটন দাস। টসে হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ দল।

প্রথম ম্যাচে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত পাকিস্তান ব্যাটারদের দারুণ পারফরম্যান্সে শেষ পর্যন্ত ২০১ রান হজম করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দলে এসেছে একটি পরিবর্তন। শেখ মাহেদির জায়গায় একাদশে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, জাকির আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ ও আবরার আহমেদ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো