Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ২২:২৩ | আপডেট: ৩১ মে ২০২৫ ১১:৩৪

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। শেখ হাসিনা বুঝে নাই বলে দেশ ছেড়ে পালিয়েছেন। আপনারা পথ হারালে খুঁজে পাবেন না।

শুক্রবার (৩০ মে) বিকেলে টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে
জেলা শ্রমিক দল আয়োজিত দোয়া ও খাবার বিতরণ শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে টুকু বলেন, ‘যারা বলে- একটি দল নির্বাচন চায়। তাদের বলতে চাই এটা আমাদের দাবি নয়, জনগণের দাবি। যারা এসব কথা বলে সেই দুই দলেরই নিবন্ধন নেই। আর নিবন্ধন পাওয়ার জন্য কোনো আবেদনও করেনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান জনগণের ভাষা বুঝতেন। তিনি বলতেন এ দেশের মালিক সাধারণ জনগণ। জিয়াউর রহমানের পর খালেদা জিয়াও ৯ বছর আন্দোলন সংগ্রাম করে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।’

টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যিনি বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র প্রকাশ করেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন।

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ধ্বংস ও গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই।’

দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ ও সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো