Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ২২:২৫ | আপডেট: ৩১ মে ২০২৫ ০২:৪১

পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নৌকার আশপাশে আগুনের তীব্রতা এতো বেশি যে কাছে যাওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে।

তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে নৌকার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কিংবা এতে কতজন পর্যটক ছিলেন—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো