Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ / সিরিজে হেরে যার ওপরে দোষ চাপালেন লিটন

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫ ০৮:৫৯ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৪:১৬

সিরিজ হেরে ব্যাটিংকে দুষলেন লিটন

সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে খারাপ করাকেই দোষারোপ করেছিলেন তিনি। লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে ৫৭ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে বসলেন লিটন দাসরা। সিরিজ হারের পর লিটন এবার দুষলেন ব্যাটিং ও শরিফুল ইসলামের চোটকে।

প্রথম ম্যাচের মতো এবারও বাংলাদেশকে ২০২ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। বিনা উইকেটে ৪৪ রান থেকে ৭৭ রানের মাঝেই ৭ উইকেট পড়ে বাংলাদেশের। শেষে তানজিম তামিমের হাফ সেঞ্চুরি হারের ব্যবধান কমিয়েছে।

লিটন বলছেন, এমন ব্যাটিং বিপর্যয়ের পর জয় পাওয়া সম্ভব নয়, ‘যেই ভালো ব্যাটিং করে, তার উচিত ছিল ইনিংসটা এগিয়ে নেওয়া। ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করা। চতুর্থ ওভারের পর আমরা আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে। এভাবে আসলে ম্যাচ জেতা সম্ভব নয়।

বিজ্ঞাপন

বোলিং করতে নেমে মাত্র ৩ বলের মাথায় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার শরিফুল। লিটন বলছেন, এই ইনজুরিতে মোমেন্টাম ঘুরে গেছে, ‘আমার মতে শরিফুল যখন চোটে পড়ল, মোমেন্টাম ওদের দিকে চলে গেছে। আমরা তো আগেই জানি বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।’

আগামী ১ জুন সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। লিটন এখনো আশা করছেন, শেষ ম্যাচ জিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ‘আমাদের আরও একটা সুযোগ আছে। এই মুহূর্তে আমরা একসঙ্গে বসে আলাপ করতে পারি কীভাবে ঘুরে দাঁড়াতে হবে। এটা পুরোটাই মানসিকতার ব্যাপার।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো