Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ০৯:০৫ | আপডেট: ৩১ মে ২০২৫ ১২:৪৪

স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল।

রাজবাড়ী: বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন।

তিনি বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো